পাচারকালে জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে পাচারের সময় ট্রাকভর্তি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সাতক্ষীরার ঝাউডাঙ্গা এলাকায় গতকাল রোববার ভোরে অভিযান চালিয়ে এসব ইলিশ উদ্ধার করা হয়। বিজিবি জানায়, ঝাউডাঙ্গা সীমান্ত দিয়ে ইলিশ মাছের একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিওপির নায়েক সুবেদার কবির আহমেদের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় সেখান থেকে ৩৮০ কেজি ইলিশসহ ট্রাকটি জব্দ করা হয়। সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর আহসান হাবিব এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ইলিশ মাছ কাস্টমসের মাধ্যমে নিলাম করে দেওয়া হয়েছে।